মনেকরি, আপনার কম্পিউটার এর D ড্রাইভে Important নামে একটি ফোল্ডার আছে যেটি আপনি সুরক্ষিত রাখতে চান। তাহলে নোটপ্যাড ওপেন করে নিচের কোড টাইপ করুন….
ren important important .{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}
এবং সেভ এস করুন D ড্রাইভে lock.bat নামে। এখন lock ফাইলটিতে ডাবল ক্লিক করলে আপনার কাঙ্খিত ফোল্ডারটি লক হয়ে যাবে।
এবার ফোল্ডারটি আনলক করতে নিচের কোডটি টাইপ করুন…
ren important.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D} important
এবং সেভ এস করুন D ড্রাইভে unlock.bat নামে। এখন এতে ডাবল ক্লিক করলে ফোল্ডারটি আনলক হয়ে যাবে।
এখানে একটা ব্যপার খেয়াল রাখতে হবে যে ড্রাইভের ফোল্ডার লক/আনলক করতে চান সে ড্রাইভে lock/unlock ফাইলটি রাখতে হবে। লক করার পর এ দুটি ফাইল অন্যত্র সরিয়ে রাখুন। ধন্যবাদ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thanks for comment me