আবিষ্কারক।
অনেক ঘরেই আজকাল এলার্ম লাগানো থাকে। বিনা অনুমতিতে কেউ ঘরে ঢুকলে সে এলার্ম বেজে ওঠে। এ সব এলার্মে লাগানো থাকে মোশন সেন্সর গতি অনুধাবনের বিশেষ স্পর্শক। ঘরে কোনো আগন্তুক ঢুকলে সে তো আর চুপচাপ বসে থাকবে না বরং নড়াচড়া করবে। এ ধরণের যন্ত্র তা সনাক্ত করতে পারে। একই ধরনের মোশন সেন্সর লাগানো হয়েছে ব্রিয়ানের জ্বালানি ডিমে। তাই ঘরে কেউ না থাকলে তা বুঝতে পারে এ যন্ত্র। ঘরের সব বৈদ্যুতিক যন্ত্রপাতির সংযোগ দেয়া হবে এ যন্ত্রের ভেতর দিয়ে। এটা দেখতে অনেকটা মাল্টি –প্লাগের মতো। ফলে ঘরে কেউ না থাকলে তখন এটা সব যন্ত্রপাতি বন্ধ করে দেবে। অবশ্য যন্ত্রপাতি বন্ধ করে দেয়ার আগে এক মিনিট ধরে ওয়ার্নিং দেবে এ যন্ত্র।
এ ছাড়া, একই আবিষ্কারকের 'চৌকস ফোন চার্জার' এবং 'চৌকস বিদ্যুত সুইস'ও শিগিগিরই বাজারে আসবে। ঘরে কেউ না থাকলে এ সুইস বৈদ্যুতিক বাতি বন্ধ করে দেয়। তবে এ ধরনের প্রচলিত সুইস কেবল অন্ধকারে কাজ করতে পারে। কিন্তু ব্রিয়ানের তৈরি সুইস অন্ধকার এবং সুর্যের আলোর তফাত বুঝতে পারে। ফলে অনর্থক বিদ্যুত পোড়ানোর ঝামেলা থেকে সহজেই মুক্ত হতে পারবো আমরা। বাঁচবে অর্থ, রক্ষা পাবে পরিবেশ! #
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thanks for comment me