বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১২

চলুন সবচেয়ে সহজে ও দ্রুত পদ্ধতিতে অংক শিখি (পর্ব ২)

আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ও অভিনন্দন। কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে খুব ভাল আছেন। আমি এর আগের পর্বে দেখিয়েছিলেম কিভাবে দ্রুত ও সহজে অংক শিখা যায়. তার প্রথম পর্ব। কেমন লেগেছে? আশা করি ভাল লেগেছে ও শিখতে পেরেছ। আজ দেথাব সবচেয়ে সহজ ও দ্রুত পদ্ধতিতে অংক শিখার দ্বিতীয় পর্ব। আশা করি আজের পর্বও ভাল লাগবে ও কাজে আসবে। আজকের পর্বের নায়ক হল ৫। চল নায়ক ৫ এর নায়কিগীরি দেখে আসি ও দেখি কিছু শিখতে পারি কিনা। যেহেতু নায়ক সেহেতু নিশ্চয়ই কাহিনীও আছে। তাই দিলেম
একটা গল্পের মাধ্যমে অংকটা।

নাসিমার মামার বাড়ি লক্ষ্মীপুরে। সে তার মামার বাড়িতে গেল। তার একটা মামাও আছে। তার মামাটি অংকে অত্যান্ত কঠিন। নাসিমা রাত্রের খাবার শেষ করল সবার সাথে। খাওয়ার শেষে নাসিমার মামা নাসিমা ও তার ছেলে অপু, মেয়ে তপুকেও ডাকলেন, তাদের বারান্দায়। বিয়ষঃ আজকে একটা অংক দিবেন নাসিমার মামা সবাইকে কে কার আগে করতে পারে। নাসিমার মামা প্রশ্ন করলেন ৮৫ এর বর্গ কত? শর্ত দিলেন, কেউ ক্যালকুলেটর বা খাতা কলম ব্যবহার করতে পারবে না। নাসিমার মামাতো ভাই-বোনেরা করে ফেললেও নাসিমা করতে পারে নি। কারণ, নাসিমা অংক জানলেও এই রকম ভাবে পারেনা। অপর দিকে তার মামাতো ভাই্-বোনেরা নিয়ম জানে বিধায় তারা করে ফেলেছে। উত্তরটা বলে দিই, উত্তর হল ৭২২৫। আসো এবার জেনে নিই কিভাবে তাড়াতাডি করবে অংকটি।

হিসেবটি হলো, ৫ দিয়ে শেষ এমন ২ সংখ্যা বিশিষ্ট সংখ্যার বর্গ বের করা। এখানে দেখুন সংখ্যাটি হল, ৮৫। প্রথমে প্রথম সংখ্যার সাথে ১ যোগ কর। যেমন- ৮+১=৯। যোগফলের সাথে প্রথম সংখ্যাটি গুণ কর। যেমন- ৯*৮=৭২। উত্তরটির পরে ২৫ বসিয়ে দাও। ব্যস কাজ শেষ। তাহলে সংখ্যা হবে ৭২২৫।

সবাই ভাল থাকবে। আশা করি সমনের পর্বে আবার দেখা হবে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ……..

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thanks for comment me


Subscribe And Get Free E-Mail Updates:

 

Template Hits

© 2011 বিডি বর্ণমালা Template by sohag haing

Informative