বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১২

চল সবচেয়ে সহজে ও দ্রুত পদ্ধতিতে অংক শিখি (পর্ব ১)

আসসালামু আলাইকুম, ছোট-বড় সবাইকে আমার সহস্র সালাম, শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই আশা করি আল্লাহ তায়ালার রহমতে ভাল আছেন। আজ আপনাদের জন্য একটি মজার বিষয় নিয়ে হাজির হয়েছি। যা তোমাদের মধ্যে ভাগ করব কয়েকটি পর্বে। তো চলো আজকের টুইটে…

অংক সম্পর্কে সবারই থাকে অধিক আগ্রহ। আসলেই গণিত একটি মজার বিষয়। যারা গণিতকে পছন্দ করে তারাই জানে গণিত কতটা মজার। আজ সেই মজার গণিতকে নিয়ে অনুষ্ঠান। আজ প্রথম পর্ব তাই একটি টিপস দিব, যা তোমাদের অনেকক্ষণ লাগবে করতে। আমি অংকের সবচেয়ে সহজ নিয়মে তোমাদের তা শিখাব, তাও আবার ৩ সেকেন্ডের মধ্যে। এই অংক করতে লাগবে না কোন ক্যালকুলেটর, লাগবেনা অনেক
সময়। চল বন্ধুরা।

সর্তটা শুনে নাও প্রথমে ১১ দিয়ে যেকোন ২ অংকের সংখ্যাকে গুণ করতে হবে। মানে হল, তোমাকে কেউ যদি বলে যে বলোতো ১১*৬১=কত? চিন্তার বিষয়! ক্যালকুলেটর বা খাতা কলম লাগবে, তাই না? ফেলে দাও এই নিয়ম ৩ সেকেন্ডে বলে দাও উত্তর, বল উত্তর হবে ৬৭১। কীভাবে সম্ভব? এবার আসো কিভাবে করবে!!!!!

মনেকরি, তোমাকে বলা হল ১১*৪৩ গুণ করার জন্য। তাহলে, এভাবে লিখ ৪ _ ৩। এখানে ৪ ও ৩ এর মাঝে খালি রাখা হয়েছে। খালি ঘরে সামনের সংখ্যা ও শেষের সংখ্যার যোগফল বসিয়ে দাও। যেমন- ৪+৩=৭। এবার ৭ খালি ঘরে লেখ। গুণফরটা হবে এইরকম ৪৭৩।

এবার যদি তোমাকে বলা হল যে, ৯৩*১১=কত? কি লিখবে ৯১২৩ এটা? এটা লিখলে হবে না। এখানে দেখ- ৯+৩=১২। অংক করতে গেলে দেখা যায় হাতে ১ থাকে, তখন হাতের ১ সামনের সংখ্যার সাথে যোগ করি, তাই না? এখানে হবে ৯৩*১১=১০২৩। নিয়মটা হল- প্রথমে শেষের সংখ্যা লেখ, তারপর সামনেরটা ও পিছনেরটা যোগ কর। কত হয়? ১২ । শেষের সংখ্যার আগে লিখ ১২ এর ২, তাহলে হাতে থাকে ১। এবার সামেনের সংখ্যার সাথে ১ যোগ কর, যেমন- ৯+১=১০। তাহলে সংখ্যাটি হলো ৯৩*১১=১০২৩। আশা করি বুঝতে পেরেছ। তারপরও সমস্যা হলে মন্তব্যের ঘরে লিখে দেবে।

সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবে, ধন্যবাদ…..

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thanks for comment me


Subscribe And Get Free E-Mail Updates:

 

Template Hits

© 2011 বিডি বর্ণমালা Template by sohag haing

Informative